এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম

0
এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম

বাংলাদেশ প্রতিবেদক: আবার সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে এই দুই অ্যাপ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ই জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই সপ্তাহ গত ৩১শে জুলাই বেলা ২টার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।