যৌথবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার ৩৫

0
যৌথবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার ৩৫

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে র‌্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব ২-এ যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

এছাড়া, অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।