রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা ২৭ অক্টোবর

0
রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা ২৭ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।