ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

0
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

জহিরুল ইসলাম: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আনারুল ইসলাম (৪৫) নাম একজন নিহত হয়েছেন। তিনি কর্মক্ষেত্র থেকে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। কিন্তু তার আর বাসায় ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় নিহত আনারুলের স্ত্রী মুমূর্ষু অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আনারুল শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আনছার আলীর ছেলে। আহত তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩০) পেশায় একজন এনজিও কর্মকর্তা।

রবিবার (২০ অক্টোবর) রাতে ঝিকরগাছার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান রিপন বলেন, আনারুল ঝিকরগাছায় ব্র্যাকে কর্মরত স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি ঝিকরগাছা পুরন্দরপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহী সাবিনাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।