রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ওসমান গণির যাবজ্জীবন

0
রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ওসমান গণির যাবজ্জীবন

জয়নাল আবেদীন: রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে পাষন্ড স্বামী ওসমান গণির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

অভিযুক্ত ওসমান গণি বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে ২০১৫ সালে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলাধীন মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সঙ্গে আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব-অনটনের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন আসামি ওসমান গণি।এ ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলাদত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার উক্ত রায় প্রদান করেন। আসামি ওসমান গণি পলাতক রয়েছে।মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন ।