ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নিজ বাথরুম থেকে গলায় ফাঁস দেওয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ (ফেব্রুয়ারি)শনিবার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত তরুণী জোনাকি আক্তার ফাহমিদা (১৫) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পশ্চিম পাড়) গ্রামের জমির মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয়দের মারফতে জানাযায়,শনিবার সকালের দিকে জোনাকি তার মাকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। পরে দুপুরের দিকে জোনাকির মা তাকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে নিজ বাড়ির বাথরুমের তীরের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) রিফাত সিকদার বলেন,লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা,তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

