আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী টি রোডে অসুস্থ্য মৃতপ্রায় একটি গরু জবাই করা হয়। খবর পেয়ে ভূঞাপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ি কসাই মো. রফিকুল ইসলাম তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দসী গরুর হাট সংলগ্ন টি রোডে কসাই রফিকুল ইসলাম এর মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। প্রত্যেক্ষদর্শি জানান, মাঝে মাঝেই গোবিন্দাসী টি রোডে অসুস্থ্য ও মরা গরু দূর থেকে জবাই করে এনে মাইকিং করে একটু কম দামে বিক্রি করে। সাধারণ মানুষ এ বিষয়ে প্রতিবাদ করলে হেনস্তার শিকার হয়। এই চক্র দীর্ঘদিন ধরে এসব অসুস্থ্য ও মরা গরুর মাংস বিক্রি করে আসছে।
এ বিষয়ে ভূঞাপুর এসিল্যান্ড ও নির্বাহি ম্যাজিস্ট্যাট মো. তারিকুল ইসলাম জানান, জখম অসুস্থ্য অর্ধমৃত গরু জবাই করায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যসায়িকে ২৫ হাজার টাকা অর্থদন্ড, প্রদান করা হয়। ক্যাপশন: গোবিন্দসী টি রোডে মাংস ব্যাসায়িকে জরিমানা।

