মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, নিখোজের ২৭ ঘন্টা পর লাশ উদ্ধার

0
 মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, নিখোজের ২৭ ঘন্টা পর লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়া নুরুল ইসলাম গাজীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোজের ২৭ ঘন্টা পর শনিবার বিকাল তিনটায় উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুরুল ইসলাম পৌর শহরের রহমতপুর এলাকার বাসিন্দা। সে পথে প্রান্তরে রুপার আংটি বিক্রয় জীবিকা নির্বাহ করতেন।

নিখোজ নুরুল ইসলামের মেয়ে রুপা বলেন, গতকাল শুক্রবার দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলো। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সহ ওই অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোজ হন।

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্চ শাহনুল কবির।

খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। পরে বিকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পায়রা বন্দর নৌ -পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।