সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের

0
সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদকঃ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ জয় পেলো বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারালেও সাইফ হাসানের ব্যাটে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত ফিফটির পর সাইফ ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন তাওহীদ হৃদয়। চামিরার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে হৃদয় বিদায় নেয়ার কিছুক্ষণ পর দ্রুতই বিদায় নেন জাকের ও মেহেদী। এরপর এক রান নিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সুপার ফোরে শুভ সূচনা করলো বাংলাদেশ।