বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম বলেন, ‘মিরপুরে আগুনের ঘটনায় ১৬জন নিহত হয়েছে, আহত ও নিখোঁজ অনেকে । হতাহত বাড়তে পারে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, প্রথমে কসমিক ফার্মায় আগুন লাগে পরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশের আরও ২টি ভবনে আগুন লাগে। এগুলো ডায়িং অ্যান্ড ওয়াশ জাতীয় কেমিক্যালের কারখানা।
আগুন লাগা ভবনগুলোয় এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। কেমিক্যাল গোডাউনের বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।
দগ্ধ রোগীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী, বিজিবি ,পুলিশ ও ফায়ারসার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে ।

