রংপুর প্রতিনিধিঃ রংপুর র্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরবেড়ি ইউনিয়নের আমরত শাহ গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ ও বীরগঞ্জ উপজেলার ভোগডোমা এলাকার বরকত আলী শেখের ছেলে আলী আজম ।
মঙ্গলবার দুপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টায় আমরত শাহ গ্রামের আব্দুল মাজেদের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার বসতবাড়ি তল্লাশী করে রান্নাঘর থেকে ৯ কেজি আড়াইশ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা র্যাবকে জানিয়েছে, তারা মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি প্রতিবেশী দেশে পাচারের চেষ্টা করছিল।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করেছে র্যাব।

