বিজিবি’র অভিযানে বাংলা মদসহ ৩ রোহিঙ্গা আটক

0
বিজিবি’র অভিযানে বাংলা মদসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গাকে আটক করেছে।এসময় মাদক পরিবহনে ব্যাবহৃত ১টি অটোরিক্সা আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪১/১ এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,কুতুপালং রেজিঃ ক্যাম্পের মোঃ সোবহান এর ছেলে নূর মোহাম্মদ (১৮)মৃতঃ জিয়াউল হকের ছেলে নূরুল আবছার (১৮)ও ক্যাম্প- ২ইস্ট এর শামসুল আলমের ছেলে আক্তার ফারুক (১৮)।কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান,বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৪১/১ এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩জন রোহিঙ্গা নাগরিককে ১৭ লিটার বাংলা মদসহ আটক করা হয়। মাদক পরিবহনে ব্যাবহৃত ১টি অটোরিক্সা আটক করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে বাংলা মদ ও অটোরিক্সাসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন। অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।