চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

0
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। বহুতল ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ’ নামের ওই কোম্পানিতে আগুন লাগে বলে ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানিয়েছেন।

তবে বিকাল বেলা ৪.৩০ দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।

আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।