কওমী মাদ্রাসাগুলোর অসহযোগিতার মধ্যে রংপুর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি এগিয়ে যাচ্ছে

0
কওমী মাদ্রাসাগুলোর অসহযোগিতার মধ্যে রংপুর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি এগিয়ে যাচ্ছে

জয়নাল আবেদীন: নানা প্রকিুলতার মধ্যে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচি এগিয়ে যাচ্ছে । শুধুমাত্র কওমী মাদ্রাসাগুলো কর্তৃপক্ষের অসহযোগিতার কারনে এই প্রতিকুল অবস্থা বিরাজ করছে ।

জানাগেছে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৭শ৭১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২শ৬৪টি আউটরিচ টিকাদান কেন্দ্রে প্রয়োজনীয় সুরক্ষা ও সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা হলেও দুশতাধিক কওমী মাদ্রাসায় টিকা প্রাপ্তদের সংখ্যা ত্রিশ হাজার হলেও গতকাল বুধবার পর্যন্ত দেড় হাজার মাদ্রাসা ছাত্রি টিকা গ্রহণ করেছে । মাদ্রাসা কর্তপক্ষের অনাগ্রহের কারনে সিটি স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিকা দিতে হিমশিম খাচ্ছে ।

সিটি এলাকায় ২ লাখ ১০ হাজার ৭শ১৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৯ অক্টোবর দুপুরে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৬শ৯৭ জন শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ৫৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান এবনে তাজ জানান, সরকারের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গত ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পযর্ন্ত।

এদিকে সিটি প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ প্রতিনিধিকে বলেছেন শিশুদের টাইফয়েট টিকা দেয়ার বিষয়টি সিটির স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান এবনে তাজের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি নিয়মিত মনিটরিং করছেন ।