মানিকগঞ্জ প্রতিনিধি: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। শনিবার(১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ. জহিরুল ইসলাম। এ সময় ক্যাপিটাল মালটিপারপাস সোসাইটি লিমিডেটের আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বক্তব্যে বলেন, সততা,ন্যায় নিষ্ঠার সহিত সঞ্চয় ঋনদান সমিতি পরিচালনা ও নিয়মনীতি মেনে সংশ্লিষ্ট সকলকে এ ব্যবসা পরিচালনা করার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,ইউসিসিএ লি: সভাপতি মো.আখতারুজ্জামান সুরুজ। আরো বক্তব্য রাখেন, সারারিয়া সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.লাভলু মিয়া,জায়গীর বসুধা সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম,বড়বাকা একতা মহিলা সমবায় সমিতির হোসনেয়ারা প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঞ্চয় ঋনদান সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি উপজেলা সমবায় অফিসার জহিরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

