জয়নাল আবেদীন: রংপুরে ভারী যানবাহনের চাপায় নুরুল ইসলাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌণে ৯টার দিকে নগরীর কলাবাড়ি এলাকায় রংপুর-কুড়িগ্রামসড়কে এ দূর্ঘটনায় ঘটে। নিহত নুরুল ইসলাম কুড়িগ্রাম সদও উপজেলার খলিলগঞ্জের কলিম উদ্দিনের ছেলে। শনিবার সকালে মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। রাত পৌণে ৯টার দিকে একটি দ্রুতগামী বাস অথবা ট্রাক পথচারী নুরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি আব্দুল কুদ্দুস বলেন, সিআইডিটিমের মাধ্যমে শনিবার সকালে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

