২১ দফা দাবি বাস্তবায়নে রংপুরের সাংবাদিকদের মানবন্ধন এবং সমাবেশ

0
২১ দফা দাবি বাস্তবায়নে রংপুরের সাংবাদিকদের মানবন্ধন এবং সমাবেশ

জয়নাল আবেদীন: সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা মুক্ত গণমাধ্যম প্র্রতষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা।

শনিবার দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা । রংপুর জেলার আট উপজেলা থেকে আসা গণমাধ্যমকর্মীরা বৃষ্টিতে ভিজে পূর্ব ঘোষিত কর্মসুচিতে অংশ নেন। সাংবাদিক সংগঠনের সভাপতি বিএন পি নেতা সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক লিয়াকত আলী বাদল, দৈনিক মায়াবাজারের সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, চঞ্চল মাহমুদ, বাদশাহ ওসমানী, হুমায়ন কবীর মানিক, একেএম ময়নুল ইসলাম, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলতাব হোসেন দুলাল, পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আবদুল হাকিম ডালিম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম, শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান।

এসময় সাংবাদিক নেতারা বলেন, আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন,বক্তারা বলেন, এসব দাবি মানা না হলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। সেই কর্মসূচিতে রংপুরের সাংবাদিকরা অংশ নিবে।