বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর ১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান

0
বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর ১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান

ফজলুর রহমানঃ কলেজ হতে প্রেমিক তার প্রেমিকার হাত ধরে বিয়ের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যাওয়ায় বা বকা-ঝকা দেন মা-বাবা। মা-বাবার বকা-ঝকা শুনে কাজি ডেকে আনার কথা বলে প্রেমিকাকে আশ্বস্ত করে সে সুযোগে প্রেমিক পালিয়ে যায়।

এদিকে মহত প্রধানরা দরকষাকষি করছেন যৌতুকের। অজ্ঞাত কারণে ওসি প্রেমিকাকে উদ্ধারসহ মামলা না নিয়ে ভুক্তভোগী পরিবারকে একবার ইউএনও নিকটে অথবা এসপির নিকট যাওয়ার পরামর্শ দিচ্ছেন ।

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারি ইউনিয়নের ইটাকুমারি পূর্ব পাড়া গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলার হাসনা গ্রামের ইনসান আলী মন্ডলের মেয়ে সুমনা আক্তার (১৭) কে বিয়ের প্রলোভন দিয়ে ইটাকুমারি পূর্ব পাড়া গ্রামের হাবীবুর রহমানের ছেলে আলীফ আহমেদ (২১) প্রায় দুই বছর যাবত প্রেম ভালোবাসা করেন । ওই প্রেমের সূত্র ধরে গত ২১ অক্টোবর কলেজে অবস্থান করা অবস্থায় আলীফ আহমেদ সুমনা আক্তার এর হাত ধরে নিজ বাড়িতে নিয়ে আসেন বিয়ে করার উদ্দেশ্য । এরপর আলীফ আহমদের মা আয়শা বেগম ও বাবা ছেলেকে বকা-ঝকা করে কৌশলে ছেলেকে বাহিরে পাঠিয়ে দেন। এদিকে স্থানীয় ইউপি সদস্য আঃ মজিদসহ মহত প্রধানরা সালিশ বৈঠক করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল, মেয়ের বাবা দিতে না পাড়ায় আলিফকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল মহত প্রধানরা।

থানায় অভিযোগ দেওয়ার পর ওসি রোমেল বড়ুয়া, আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপারের সাথে দেখা করার পরামর্শ দেন। প্রেমিকের বাড়িতে অবস্থানকারী কলেজ শিক্ষার্থী সুমনা আক্তার বলেন, আলীফ আহমেদ আমার সাথে প্রেমের সম্পর্ক ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে, আমার অজান্তে গোপনে সে সময়ের ভিডিও ধারণ করে রেখেছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি বাড়িতে না গেলে ওই ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভাইরাল করবে।

মেয়ের বাবা ইনসান আলী চারজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এরপর এসআই শফিকুল ইসলাম ও এসআই শাহআলম ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং বলেন, ওসি স্যারের নির্দেশনা ছাড়া আমরা অবস্থানকারীকে উদ্ধার করতে পারব না। ওসি ও এ এস পি সি সার্কেল আসিফা আফরোজ আদুরীকে একাধিকবার মোবাইল করা হলেও রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।