রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

0
রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

জয়নাল আবেদীনঃ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ কার্যক্রম বৃদ্ধিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর গুপ্তপাড়াস্থ কার্যালয়ের উদ্বোধন করেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকতারা ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়,রংপুর বিভাগে ৫৯টি সংরক্ষিত পুরার্কীতি ও ২টি প্রত্নতত্ত্ব জাদুঘর রয়েছে। রংপুর বিভাগের পুরার্কীতি রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, সংস্কার-সংরক্ষণ, জরিপ, অনুসন্ধান ও উৎখনন সহ পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটাতে কাজ করবেন আঞ্চলিক কার্যালয়টি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, রংপুর আঞ্চলিক কার্যালয় না থাকায় আগে প্রত্নতত্ত্ব নিয়ে রংপুর বিভাগে কার্যক্রম জোরালো ছিলনা। এ অফিসের জনবল নিয়োগ হলে রংপুর অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য আর ভালভাবে রক্ষণাবেক্ষন করা হবে। যেগুলো এখন অযত্ন-অবহেলায়পড়েরয়েছে  সেগুলোনিয়েকাজকরা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রশাসনসহ সকলকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, আমাদের জরিপ ও খননকার্যক্রম চলমান রয়েছে। যেগুলো এখনও জরিপ করা হয়নি, সেগুলো জরিপের আওতায় আনা হবে। এছাড়া মামলা সংক্রান্ত জটিলতা কিংবা জমি নিয়ে যেসব স্থাপনায় বিরোধ রয়েছে তা আইনীভাবে মোকাবেলা করা হবে।