জয়নাল আবেদীনঃ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ কার্যক্রম বৃদ্ধিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর গুপ্তপাড়াস্থ কার্যালয়ের উদ্বোধন করেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকতারা ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়,রংপুর বিভাগে ৫৯টি সংরক্ষিত পুরার্কীতি ও ২টি প্রত্নতত্ত্ব জাদুঘর রয়েছে। রংপুর বিভাগের পুরার্কীতি রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, সংস্কার-সংরক্ষণ, জরিপ, অনুসন্ধান ও উৎখনন সহ পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটাতে কাজ করবেন আঞ্চলিক কার্যালয়টি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, রংপুর আঞ্চলিক কার্যালয় না থাকায় আগে প্রত্নতত্ত্ব নিয়ে রংপুর বিভাগে কার্যক্রম জোরালো ছিলনা। এ অফিসের জনবল নিয়োগ হলে রংপুর অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য আর ভালভাবে রক্ষণাবেক্ষন করা হবে। যেগুলো এখন অযত্ন-অবহেলায়পড়েরয়েছে সেগুলোনিয়েকাজকরা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রশাসনসহ সকলকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, আমাদের জরিপ ও খননকার্যক্রম চলমান রয়েছে। যেগুলো এখনও জরিপ করা হয়নি, সেগুলো জরিপের আওতায় আনা হবে। এছাড়া মামলা সংক্রান্ত জটিলতা কিংবা জমি নিয়ে যেসব স্থাপনায় বিরোধ রয়েছে তা আইনীভাবে মোকাবেলা করা হবে।

