শাহজাদপুরে সংগীত ও শারীরিক শিক্ষা পদে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

0
শাহজাদপুরে সংগীত ও শারীরিক শিক্ষা পদে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

শাহজাদপুর প্রতিনিধি: অন্তর্বর্তী সরকার কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা সদে সহকারি শিক্ষক নিয়োগের বিধান বাতিলের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুর উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ বাবলু, পূরবী সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, বিবর্তন নাট্যগোষ্ঠীর সভাপতি কাজী শওকত, নজরুল সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব বায়েজিদ হোসেন, তরুণ মিউজিক ক্লাবের সভাপতি সঙ্গীত শিল্পী পিএম পলাশ, নৃত্য রং এর পরিচালক জুলিয়া খানম গোলাপ প্রমুখ। মানববন্ধন চলাকালে দেশাত্মবোধক গান, লালন গীতি, পল্লীগীতি ও আবৃত্তি পরিবেশন করেন, সংগীত শিল্পী আব্দুল মতিন , মীর বাবুল , সুরঞ্জন কুমার শুভ, কাজী তপন , বাবলু শেখ ও আবৃত্তিশিল্পী বাবুল আক্তার খান।

বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত আমাদের সংস্কৃতির উপর আঘাত স্বরূপ । তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারি শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান এবং এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংগীত শিক্ষক , শিল্পীবৃন্দ ও সাংস্কৃতিক অনুরাগীরা উপস্থিত ছিলেন।