রংপুরে বিসিএস প্রভাষকদের “নো প্রমোশন, নো ওয়ার্ক”কর্মসূচি পালন

0
রংপুরে বিসিএস প্রভাষকদের “নো প্রমোশন, নো ওয়ার্ক”কর্মসূচি পালন

জয়নাল আবেদীন: রংপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভ‚তাপেক্ষ পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত“নো প্রমোশন, নো ওয়ার্ক”কর্মসূচি পালন করছেন।

এরই অংশ হিসেবে গতকাল রোববার দুপুওে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কারমাইকেল কলেজ, রংপুর ইউনিটের আয়োজনে কারমাইকেল কলেজ শহিদ মিনার চত্বরে দাড়িয়ে “নো প্রমোশন, নো ওয়ার্ক”কর্মসূচি পালন করে।উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সম্মানের জন্য আজ এই পেশায়, আমরা অর্থ চাইনা, চাই সম্মান। আমাদের যোগ্যতা থাকা সত্বেও আমাদের সম্মান না পেয়ে আজ আমরা দিশেহারা।

আমরা চাই আমাদের যোগ্য সম্মানটা দেয়া হোক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভ‚তাপেক্ষ পদোন্নতির জিও জারিকরা হোক। নতুবা আমাদের এ কর্মসূচি চলতে থাকবে ও আমার এতে কাজ নাহলে কঠোর কর্মসূচিতে পা দিবো। কর্মসুচিতে বক্তব্য রাখেন, বিসিএস বিভিন্ন ব্যাচের শিক্ষকগণের মধ্যে প্রভাষক আব্দুর রউফ প্রভাষক বিধান চন্দ্র রাও , প্রভাষকআরাফাত , প্রভাষক আলআমিন এবং প্রভাষক আহসানুল । এ সময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষক গণ উপস্থিত ছিলেন।