জয়নাল আবেদীন: রংপুর নগরীর শাপলা পেট্রোল পাম্পটি ঝুকির মধ্যে পড়েছে । দিনের বেলায় যেমন তেমন সন্ধ্যার পর নেমে আসে ঝুকিতে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ প্রশাসনকে জানানোর পরও কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন পেট্রোল পাম্পটি ঝুকি বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিন সন্ধ্যার পর শাপলা চত্তরে গিয়ে দেখা যায় পেট্রোল পাম্পঘেষে খালি যায়গাটি দখল হয়ে যায়। এক শ্রেনীর মানুষ পিঠাপুলি চায়ের দোকান পানের দোকান ফুসকা সহ বিভন্ন দোকান বসিয়ে পাম্পটি ঝুকিতে ফেলছেন। শুধু তাই একশ্রেনীর মানুষ বিড়ি সিগেিরট ধুমপান করে জলন্ত শেষ অংশ টুকু যত্রতত্র ফেলে দিচ্ছে। এতে পেট্রোল পাম্পের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। পেট্রোল পাম্পের কাছাকাছি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইনগত সমস্যার সম্মুখীন হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্বালানি বিশেষঞ্জ বলেন একজন পেট্রোল পাম্প মালিক সরকারের নির্ধারিত দফতরগুলোতে নির্ধারিত ফি জমা দিয়ে তারা সকল নিয়মকানুন মেনে তারা পেট্রোল জ্বালানি ব্যবসা করে আসছেন। এক্ষেত্রে কোন প্রতিবন্ধকতারশিকার হলে প্রশাসন তাদের পাশে থাকতে বাধ্য । তিনি বলেন জ্বলনশীল পদার্থ: পেট্রোল পাম্পে জ্বলনশীল পদার্থ যেমন পেট্রোল, ডিজেল ইত্যাদি সংরক্ষণ করা হয়, যা আগুনের ঝুঁকি বাড়ায়। পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটতে পারে যদি সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া হয়। পেট্রোল পাম্পে দুর্ঘটনা ঘটতে পারে যদি গ্রাহকরা সঠিকভাবে জ্বালানি নেওয়ার নিয়ম না মানেন। পেট্রোল পাম্প পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

