ফুলবাড়ী প্রতিনিধি: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরে ৩৪তম প্রতিবন্ধী ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় ৩৪তম প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বের করা হয়।
শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে।
মুক্ত আলোচনা করেন সিডিডি’র শৈলেন চন্দ্র রায়, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর, দিশারী সংস্থার মতিউর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তানজিদা পারভীন সিমা।
এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যায়ের অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম আযম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডা. মো. নাসিম হোসেন, সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন।
শেষে দীপশিখার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের পক্ষে ২০জন প্রতিবন্ধীকে শিক্ষা সহায়ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের পুরস্কৃতি করা হয় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে টার্নিংপয়েন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এ্যাম্পপ্লিফাইচেইঞ্জ এর অর্থায়নে ডেয়ার টু ড্রীম-প্রতিবন্ধী ব্যক্তিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠার প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, মনের সকল প্রতিবন্ধীতা দুর করে প্রতিবন্ধী ব্যক্তিদের ভালোবাসুন। তাদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলুন।
শেষে প্রতিবন্ধীদের সম্মাননা প্রদান, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

