লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৯৭ কোটি টাকার বাজেট ঘোষনা

0
লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৯৭ কোটি টাকার বাজেট ঘোষনা

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৯৭ কোটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা আজ সোমবার (৮ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবু তাহের তিনি ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য মোট ৯৭ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ১শ ৭০ টাকার বাজেট ঘোষণা করেন । বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বাজেট লক্ষ্মীপুর পৌরসভার ৪২ তম বাজেট ও বর্তমান পরিষদের তৃতীয় বাজেট। বাজেটে ৯৭ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ১শ ৭০ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ১৫ লক্ষ ৭২ হাজার ৮শ ১৪ টাকা। পৌরসভার মেয়র আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, পৌর সচিব আলাউদ্দিন, কাউন্সিলর উত্তম দত্ত, আবুল কালাম, জেসমিন আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, সহকারী প্রকৌশলী শামছুল আলম প্রমুখ। এসময় পৌরসভার অন্যান কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।