উল্লাপাড়ায় রমজান উপলক্ষে জামায়াতের র‌্যালী

0
উল্লাপাড়ায় রমজান উপলক্ষে জামায়াতের র‌্যালী

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার বিকেলে পৌর শহরে পবিত্র মাহে রমজান উপলক্ষে র‌্যালী হয়েছে।

জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলীর নেতৃত্বে পৌর শহরের মূল সড়ক পথ ঘুরে শহরের গুলিস্থান এলাকায় সমাবেশ হয়। এতে অধ্যাপক শাহজাহান আলী ও জামায়াতের নেতাগণ রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।