পটুয়াখালী প্রতিনিধি : টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট জড়িত অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। ভোলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো: কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় টেলিগ্রাম এ্যাপের অন্ধকার দিক ও সাইবার ব্ল্যাকমেলসহ বিভিন্ন শিরোনামে একটি খবর প্রচারিত হয়।
এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিক র্যাবের অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে তারা বিভিন্ন প্রাইভেট টেলিভিশনে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লক্ষ নগ্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও প্রায় সাড়ে ৩শ’টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।
ক্যাম্প অধিনায়ক আরো জানান, গত ২৬ এপ্রিল রবিবার দিবাগত রাতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত মেরাজুর রহমান আরমান (২১), @MARCO (ছদ্মনাম), বিল্লাল হোসেন @ অন্তর (২১) @ RDX PROFESSOR (ছদ্মনাম), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম @ মাহি (১৯) এবং মোঃ হাসিব (২৩) কে গ্রেফতার করেন তারা । অভিযান কালে, তাদের নিকট হতে অপরাধ কাজে ব্যবহৃত ১২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা,নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলা।

