পুকুর খাল বিল নদী নালা থেকে কেন্দুয়ায় বছরে ৮হাজার মেট্রিক টন মাছ উৎপাদন

0
পুকুর খাল বিল নদী নালা থেকে কেন্দুয়ায় বছরে ৮হাজার মেট্রিক টন মাছ উৎপাদন

হুমায়ুন কবির: পুকুর, নদী,নালা, খাল, বিল, প্লাবনভূমি, হাওর, ধানক্ষেত ও জলাশয় থেকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রতি বছর ৮ হাজার ২শ ৬৫ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয় বলে কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান। বুধবার( ১৭জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য প্রদান করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা আরও বলেন আমাদের উপজেলায় মাছের বাৎসরিক চাহিদা হলো ৭হাজার ৬শ ৪১ মেট্রিক টন, উৎপাদন হচ্ছে ৮হাজার ২শ ৬৫.৭০ মেট্রিক টন। উদ্বৃত্ত হচ্ছে ৬২৪ মেট্রিক টন। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা রবি শংকর পাল, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক ভূঞা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বলাই চন্দ্র ভৌমিক, সাংবাদিকদের মধ্যে লিয়াকত আলী চৌধুরী কাজল,সমরেন্দ্র বিশ্বশর্মা, রাখাল বিশ্বাস, আবুল কাসেম আকন্দ প্রমূখ।