জয়নাল আবেদীন: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় রংপুরে দিনব্যাপী কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে সমাধি অঙ্গনে দিনব্যাপী কুরআনখানি, বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুরআনখানি, বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টি রংপুর জেলার সকল উপজেলা, ইউনিয়ন, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সকল নেতা-কর্মী, এরশাদ ভক্ত এবং বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গনেশপুর বায়তুনমামুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হুসেইন আহমেদ।

