সরকারের ১০০ দিন: 'গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় বাকস্বাধীনতার নামে অপপ্রচার রুখতে হবে'
বাংলাদেশ প্রতিবেদকঃ সদ্য প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের প্রথম ১০০ দিনের অর্জনের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানিয়েছেন, বর্তমান প্রশাসনের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে দেশের শিল্প-কারখানার শ্রমিকরা এবার সম্পূর্ণ শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।
আজ সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিনের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বিগত দিনগুলোর প্রশাসনিক সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, "জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের মন্ত্রিসভা গত ১৭ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ২৪ মে পর্যন্ত মোট ১০টি সফল কেবিনেট বৈঠক সম্পন্ন করেছে। এসব সভায় দেশের সার্বিক কল্যাণে সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"
তিনি আরও জানান, গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে এরই মধ্যে ৩৭টি (প্রায় ৬২ শতাংশ) সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ২৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমানে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট টেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসননামলে দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার যে বিকাশ ঘটেছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে। সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
তবে এই নজিরবিহীন স্বাধীনতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "স্বাধীনতার সুযোগ নিয়ে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে।"
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে লক্ষ্য করে চালানো কুৎসা ও অশালীন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন মাহদী আমিন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিভ্রান্তিকর প্রচারণা ও অশোভন আচরণের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির এই অপপ্রয়াস গণতান্ত্রিক পরিবেশ এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর।
উপদেষ্টা তাঁর বক্তব্যের শেষাংশে জোর দিয়ে বলেন, সরকার একদিকে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহিষ্ণুতা ও উদারতার নতুন মানদণ্ড স্থাপন করেছে। কিন্তু অন্যদিকে, বাকস্বাধীনতার আড়ালে যারা অপপ্রচার, বিদ্বেষ বা বিষোদগারের রাজনীতিকে বেছে নিয়েছে, তাদের এই চর্চা ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
বাংলাদেশ প্রতিবেদকঃ সদ্য প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের প্রথম ১০০ দিনের অর্জনের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানিয়েছেন, বর্তমান প্রশাসনের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে দেশের শিল্প-কারখানার শ্রমিকরা এবার সম্পূর্ণ শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।
আজ সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিনের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বিগত দিনগুলোর প্রশাসনিক সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের মন্ত্রিসভা গত ১৭ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ২৪ মে পর্যন্ত মোট ১০টি সফল কেবিনেট বৈঠক সম্পন্ন করেছে। এসব সভায় দেশের সার্বিক কল্যাণে সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
তিনি আরও জানান, গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে এরই মধ্যে ৩৭টি (প্রায় ৬২ শতাংশ) সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ২৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমানে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট টেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসননামলে দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার যে বিকাশ ঘটেছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে। সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
তবে এই নজিরবিহীন স্বাধীনতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “স্বাধীনতার সুযোগ নিয়ে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে।”