রংপুর ব্যুরোঃ “গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন, সাধারন মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে পরে স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম সহবৃক্ষরোপণ করা হয় এবং নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে গাছ বিতরণ করা হয়।

