কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুন ঘরামী (৩০), পিতা- মোঃ মফেজ ঘরামী।মোসাঃ হামিদা বেগম (৪০), স্বামী- আলী হোসেন ঘরামী।মোসাঃ পারুল বেগম (৪০), স্বামী- মোঃ মনির হাওলাদার তাদের আটক করা হয়।তাদের সকলের বাড়ি মহিপুর থানার নয়ামিশ্রিপাড়া ০৬ নং ওয়ার্ড এলাকায়।
মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নয়ামিশ্রিপাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের টিমটি ওই এলাকায় অতর্কিত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মো. আলী হোসেন ঘরামী (৪৫) এবং মো. আমির হোসেন (৪০) নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ধাওয়া করে হারুন ঘরামীসহ তিনজনকে আটক করে এবং তাদের দখলে থাকা ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা জব্দ করে।
মহিপুর থানার ওসি মো শামীম হাওলাদার জানায়, আটককৃত মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের জোরালো অভিযান চলমান রয়েছে।

