কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের পাটাতন ভেঙ্গে মুসুল্লিদেরসহ পানিতে পড়ে গেছে। কোন উপায় না পেয়ে সড়কের মাঝেই নামাজ আদায় করছেন ধর্মপ্রান মানুষ। বৃষ্টি হলে নামাজ আদায় করতে বিপাকে পড়তে হয় তাদের। খবর পেয়ে ছুটে এসেছেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও টিয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুমন গাজী।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য রজপাড়ায় ভেঙ্গে যাওয়া বাইতুল মামুর জামে মসজিদটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে দেয়ার আস্বাস দিয়েছেন তিনি। এতে স্বস্তি ফিরে এসেছে মুসুল্লিদের মাঝে। তবে, স্থানীয়রা ওই জায়গাটি বালু দিয়ে ভরাট করে মসজিদটি সংস্কারের জন্য বিত্তবানসহ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
মসজিদের মুসুল্লিদের মধ্যে মো ইসমাইল আকন ও জহিরুল ইসলাম বলেন, দুই বছর আগে স্থানীয়রা প্রতিষ্ঠা করেছিলেন মসজিদটি। নিয়মিত নামাজ আদায় করতেন তারা। গত শুক্রবার (১০ জুলাই) আছর নামাজ আদায়ের পরে হঠাৎ করে মসজিদের পাটাতন ভেঙ্গে মুসুাল্লিদের সহ পানিতে পড়ে যায়।কাছাকাছি কোন মসজিদ না থাকায় বর্তমানে সড়কের মাঝেই নামাজ আদায় করতে হয় তাদের। তবে, মসজিদটি দ্রুত মেরামতের জন্য তাদের পাশে মানবিক মানুষ যুবনেতা সুমন গাজী এসে দাড়ালে মুসুল্লিদের মাঝে স্বস্তি ফিরে আসে।
বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান এবং মসজিদ কমিটির সহ সভাপতি মবিরুল ইসলাম জানান, মসজিদটি নির্মানের সময় নিচে পানি থাকায় পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে। কাঠ নষ্ট হয়ে যাওয়ার কারনে পাটাতন ভেঙ্গে গিয়েছে। এখন নামাজ আদায় করা খুবই কষ্টকর হয়ে গেছে। বালু দিয়ে ভরাট করে মসজিদটি সংস্কারের জন্য সরকারি সহযোগিতা ও বিত্তবানদের কাছে অনুরোধ জানান তারা।
কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও টিয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সুমন গাজী বলেন, মধ্য রজপাড়া বাইতুল মামুর জামে মসজিদটি ভেঙ্গে যাওয়ায় সড়কের মাঝে মুসুল্লিদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। তিনি নিজস্ব অর্থায়নে মসজিদটি সংস্কারের উদ্দোগে নিয়েছেন। এতে মুসুল্লিরা অনেক আনন্দ প্রকাশ করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত আবেদন দিলে সরকারি বিঁধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

