উল্লাপাড়ায় পুকুরে চাষ হচ্ছে বেশি পুষ্টিগুণের দেশিয় মাছ

0

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরে দেশিয় জাতের চাপিলা ও মলা ( মোয়া) মাছের চাষ হচ্ছে| দেশিয় জাতের মাছ চাষে আগ্রহীদের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে | অনেকেই পুকুর জলাশয়ে কার্প জাতীয় মাছের সাথে দেশিয় নানা জাতের মাছের চাষ করছেন| কয়ড়া ভাগলপুরে রবিউল ইসলাম নয়ন নিজ পুকুরে দেশিয় দুজাতের এ মাছ চাষ করছেন| তার কথায় সফলতা মিলছে|

উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া ভাগলপুরে সৃজন মৎস্য খামারে জলাশয়ের আয়তন প্রায় ১৫০ শতক বলে জানানো হয়| অনেক বছর আগে থেকেই পুকুরটিতে কার্প জাতীয় মাছের চাষ করা হচ্ছে | গত প্রায় সাড়ে তিন মাস আগে সৃজন খামারের পরিচালক রবিউল ইসলাম নয়ন পুকুরটিতে দেশিয় চাপিলা ও মলা মাছ চাষ শুরু করেন| এরইমধ্যে চাষ করা মাছ এলাকার বাজারে পাইকারি বেচেছেন|

প্রতিবেদককে রবিউল ইসলাম নয়ন বলেন এলাকা থেকে আধা কেজি করে চাপিলা ও মলা পোনা পোনামাছ সংগ্রহ করে পুকুরে ছাড়েন| এর খাদ্য হিসেবে প্রথম থেকেই গমের আটা পানিতে গুলিয়ে খাওয়াচ্ছেন বলে জানান| প্রতিদিন সময়মতো মাছের খাবার দেন| একাধিক বার চাষ করা চাপিলা ও মলা মাছ কেজি প্রতি ছয়শো থেকে সাতশো টাকা দরে পাইকারি বেচেছেন| তার কথায় এর চাষে সফল হচ্ছেন| উপজেলা মৎস্য অফিস থেকে এর চাষে নানা সহযোগিতা করা হচ্ছে বলে জানান|

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান বলেন গোটা উপজেলায় প্রায় ২ হাজার ৮০০ জন কার্প মিশ্র মাছ চাষি আছেন| অনেকেই পুকুর , জলাশয়ে কার্প জাতীয় মাছের সাথে নানা জাতের দেশিয় মাছের চাষ করছেন| উপজেলা মৎস্য অফিস থেকে মাছ চাষিদেরকে কিভাবে কম সময়ে সঠিক পরিচর্যা পরিকল্পনায় মাছ চাষ বাড়ানো ও লাভবান হওয়া যায় সেসব বিষয়ে পরামর্শ দেওয়া হয়| তিনি আরো বলেন দেশিয় মাছের পুষ্টি গুনাগুণ বেশি| বাজারে অন্য সব মাছের চেয়ে দেশিয় মাছ বেশি দামে কেনাবেচা হয়| এর চাষে বেশি টাকা লাভ হয়|