মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় জামিনে বেরিয়ে পরিবারকে হুমকির অভিযোগ

0
 মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় জামিনে বেরিয়ে পরিবারকে হুমকির অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবার। মামলা তুলে নিতে অভিযুক্ত ব্যক্তি ও তার লোকজন প্রতিনিয়ত হুমকি ও মানসিক হয়রানি করছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে দরিদ্র পরিবারটির।ঘটনাটি মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পূর্ব নতুনপাড়া গ্রামে ঘটেছে।

ভুক্তভোগী শিশুটির মা ও নানির অভিযোগ, গত ৭ জুলাই দুপুরে শিশুটিকে বসতঘরে একা রেখে তারা আত্মীয়ের বাড়িতে যান। এ সুযোগে প্রতিবেশী নুর মোহাম্মদ হাওলাদার ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ নুর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি মামলা প্রত্যাহারের জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

ভুক্তভোগী পরিবারের দাবি, তারা দরিদ্র ও অসহায়। অভিযুক্তের হুমকির কারণে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে নুর মোহাম্মদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।