রংপুরে জাতীয়তাবাদী যুবদল ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে

0
রংপুরে জাতীয়তাবাদী যুবদল ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে

জয়নাল আবেদীনঃ রংপুরে জাতীয়তাবাদী যুবদল ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে । কর্মসূচি থেকে রংপুর মহানগরীর ছয়টি থানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে স্প্রেকরণ ও পরিচ্ছন্ন অভিযান চালাবে সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর পার্কের মোড় এলাকা থেকে এই কার্যক্রমের শুরু হয়।

জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর কমিটির উদ্যোগে এবং তাজহাট থানা যুবদল এ কর্মসূচির আয়োজন করে। এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, তাজহাট থানা ও বিভিন্ন ওযার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনে ডেংগু মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে ড্রেনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করার পাশাপাশি ফুটপাতে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেংগু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

যুবদল নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারি ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবদল পাড়া মহল্লায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে যাতে করে সবার সমন্বিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে ডেংগু মশার বিস্তার ও রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা পরিছন্ন নগর গড়ে তোলা সম্ভব হয় ।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর সকালে হারাগাছ থানা যুবদল ও বিকেলে পরশুরাম থানা যুবদল এই কর্মসূচি পালন করবে। এ ছাড়া ২০ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানা যুবদল এবং বিকেলে হাজীরহাট থানা যুবদল একই কর্মসূচি বাস্তবায়ন করবে।