ঝিনাইগাতী প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৪ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ একাধারে চারবার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হওয়া সত্যিই গৌরবের ও আনন্দের বিষয় মনে করেন ইউনিয়ন বাসি।
৪ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, শাহনাজ পারভিনের হাতে সম্মাননার ক্রেশ তুলে দেন।
এই অসাধারণ অর্জনের পেছনে নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ৪ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহনাজ পারভীন-কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
তাঁর দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক মনোভাব গৌরীপুর ইউনিয়ন পরিষদের এই ধারাবাহিক সাফল্যকে আরও সমৃদ্ধ করেছে।
চারবারের এই অর্জন হোক আগামী দিনের আরও সাফল্যের অনুপ্রেরণা। অভিনন্দন ৪ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তা শাহনাজ পারভীন।

