অপরাধ দমনের উপর গুরুত্বারোপ করে রংপুর বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা

0
অপরাধ দমনের উপর গুরুত্বারোপ করে রংপুর বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা

জয়নাল আবেদীনঃ অপরাধ দমনের উপর বিশেষ গুরুত্বারোপ করে রংপুর বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় সদর দপ্তর মিলনায়তনে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আব্দুল মোতালেব সরকার সহ জেলার ৮ জেলার জেলা প্রশাসক ও সরকারী দপ্তরের কর্মকর্তারা।

সভায় সরকারি দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় জোরদার, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ সুরক্ষা, অপরাধ প্রতিরোধ এবং আইনানুগ কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে সরকারী স্থাপনা ও জমি দখল, চুরি, ভাংচুর প্রতিরোধ, মহাসড়ক ও সড়কের জায়গা অবৈধ দখল, চাঁদাবাজি, সড়ক অরোধ, দূর্ঘটনাপ্রবণ স্থানে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, বিদ্যুৎ অবকাঠামোতে নাশকতা, বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ নেয়া প্রতিরোধ করা, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম বন্ধ করা, সরকারী ঔষধ চুরি ঠেকানো, কৃষক হয়রানি, সার পাচার, ভেজাল কৃষি উপকরণ বিক্রি বন্ধ করা, মৎস সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উত্তরের ৮ জেলার কৃষি, অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, আত্ম কর্মসংস্থান সৃষ্টিসহ প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন-মান উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।