কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা, এবার আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা

0
কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা, এবার আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা অভিযানের পর এবার আন্ধারমানিক নদীর উপর নির্মিত সেতু পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ৫ জন কৃষক। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল গাজীর নেতৃত্বে তারা সেতুর পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

সরেজমিনে জানাজায়, ময়লা আবর্জনায় সেতুর ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং ডেঙ্গুর বংশ বিস্তার প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তাদের মহতী এ উদ্যোগ স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এর আগে গত ১৪ সেপ্টেম্বর তারা কলাপাড়া শহরের বিভিন্ন ড্রেন ও সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। আরও ১৫ দিন তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষক কামাল গাজী বলেন,দেশ পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সকলের।আমি আমার নিজ খরছে শহর ও ব্রীজ পরিস্কার করতেছি।সামনে আরো করবো।আমার মতো সবাই এভাবে এগিয়ে আসলে সবকিছু সুন্দর থাকবে।রোগ বালাই থেকেও রক্ষা পাওয়া যাবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আরিফুজ্জামান বলেন, কামাল গাজী নামের এই কৃষক নিজ উদ্যোগে নিজ খরছে এই পৌর শহর ও কলাপাড়া সেতুর ময়লা পরিস্কার করায় তাকে সাধুবাদ জানাই। আমরাও তাকে সহযোগিতা করব।