আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে গণপরিবহনগুলোতে এ্যারোসল স্প্রে বিতরণ ও ছেলেধরা গুজব, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট করেছে ভূঞাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০ টায় পৌর শহরে বাস স্ট্যান্ড চত্বরে থানা পুলিশের আয়োজনে বাস চালক ও যাত্রী সচেতনতা করণের লক্ষে ডেঙ্গু বিরোধী পথসভা করা হয়। এছাড়াও উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার-নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এ শ্লোগানকে সামনে রেখে ১৭্#৩৯;শ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অপরাধ প্রতিরোধমূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী। অনুষ্ঠান ও বিতরণের সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. মাসুদুল হক, এস আই লিটন। সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতোয়ার রহমান মিন্টু, মো. মিজানুর রহমান, সৈয়দ সরোয়ার সাদী রাজু, এনামুল হক মুকুল, আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, জুলিয়া পারভেজ প্রমুখ।

