নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে জনযাত্রা অনুষ্ঠিত

0
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে জনযাত্রা অনুষ্ঠিত

হুমায়ুন কবির: “ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি-সবাই মিলে নিরাপদে বাঁচি “এই স্লোগানকে সামনে রেখে বেসরকারী সংস্থা জন উদ্যোগ,নেত্রকোনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি এই জনযাত্রার আয়োজন করেন।
প্রাণঘাতী ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১ আগস্ট)নেত্রকোনায় জনযাত্রা নামক এ র‌্যালীটি অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্তর থেকে জনযাত্রা নামক র‌্যালীটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের সমানে ডেঙ্গু রোগের ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, প্রেসক্লাব সহ সভাপতি খন্দকার আনিছুর রহমান, সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আমীর বাশার সহ অনেকেই। বক্তারা বলেন জ্বর আসলেই সাথে সাথে পরীক্ষা করা অত্যন্ত জরুরী। সেই সাথে নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন ও রাখতে হবে।