সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযান চলছে। উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে সকাল থেকে স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, মাচেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, বিজ্ঞান কলেজ, উপজেলা পরিষদ ক্যাম্পস, মডেল থানা ক্যাম্পাস, ঘোষগাঁতী চৌরাস্তা মোড়, এইচ টি ইমাম ডিগ্রী কলেজ, পল্লীবিদ্যুৎ অফিস, রেলষ্টেশন চত্ত্বর সহ পৌর এলাকার বিভিন্ন আবাসিক ও বানিজ্যিক এলাকায় এ নিধন কার্যক্রম চলে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম এ অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন। এ সময় তার সাথে উল্লাপাড়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলী আহমদ রতন উপস্থিত ছিলেন।

