তাবারক হোসেন আজাদ: জাতী, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে শিক্ষক ও কর্মচারীদেরকে সমান দৃষ্টিতে দেখবো এবং সুসম্পর্ক ভালো আচরণ করবো সহ ৬টি শপথ বাক্য পাঠ করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত প্রতিনিধিগন। বৃহস্পতিবার বিকেলে (০১ আগষ্ট) শহরের ঐতিহ্যবাহী এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শপথ পাঠ করান ওই প্রতিষ্ঠানেরই অবসরপ্রাপ্ত প্রবিন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এতে অতিথীদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক, স্থানীয় সাংসদের প্রতিনিধি ও পৌর আ’লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান, নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি শামছুত্তাওহীদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটওয়ারী প্রমুখ। প্রসঙ্গত, গত ২৫ জুলাই উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯২ জনের মধ্যে ২৮৮ জন ভোটার (শিক্ষক) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে নির্বাচন হয়। এতে ৩ বছর মেয়াদি সংগঠনের নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (সভাপতি), মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মিজানুর রহমান, মোরশেদ নুরন্নবী পাটওয়ারী, রিয়াজ উদ্দিন চৌধুরী, মোঃ হুমায়ুন কবির (সহ-সভাপতি), মোঃ আলমগীর হোসেন (সাধারণ সম্পাদক), মোঃ মিজানুর রহমান ও মোঃ হারুনুর রশিদ (যুগ্ন সাধারণ সম্পাদক), গোলাম মোস্তফা ও মোঃ জিয়াউল হক (সাংগঠনিক সম্পাদক), আবু সায়েম চৌধুরী (অর্থ সম্পাদক), দেলোয়ার হোসেন (শিক্ষা সম্পাদক), ফিরোজ আলম (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), মোঃ ইমাম হোসাইন (ধর্ম বিষয়ক সম্পাদক), সুমা ভৌমিক (ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ দেলোয়ার হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ হারুনুর রশিদ (দপ্তর সম্পাদক), মোঃ রিপন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), রুবিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক), আল-হেলাল (সমাজ কল্যাণ সম্পাদক), ফয়েজ আহাম্মদ (সহ-শিক্ষা সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন।

