সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার সবচেয়ে বড় গ্যাস লাইন পশু হাটটি বেশ জমেছে। বিপুল সংখ্যক দেশিয় জাতের গরু কেনা বেচায় উঠেছে। বিভিন্ন এলাকা থেকে পাইকারী গরু ব্যবসায়ীরাও হাটটিতে এসেছেন। বিকেল চারটা নাগাদ দেখা গেছে কেনা বেচা শুরু হয়েছে। মাঝারি ও ছোট সাইজের গরু কিনে বাড়ী ফিরতে অনেককেই দেখা গেছে। হাট মালিক কর্তৃপক্ষের আশা যে, শেষ বিকেল থেকে কেনা বেচা আরো জমবে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বিকেলে হাটটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আব্দুল বাতেন হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

