কটিয়াদীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

0
কটিয়াদীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে সুমাইয়া আক্তার (১১) নামে চতুর্থ শ্রেণীর এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৮ই অক্টোবর রবিবার বেলা ৩টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়ার আতকা পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া একই গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে চরপুক্ষিয়ায় ৭৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায় বেলা তিনটার দিকে তার সহপাঠীদের সঙ্গে সে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে, এক পর্যায়ে, অসাবধানবশত সুমাইয়া গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠীদের আর্ত চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে পুকুর থেকে উদ্ধার করে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়ার বাবা মোহাম্মদ মানিক মিয়া বলেন, সহপাঠীদের সঙ্গে তার মেয়ে খেলতে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর কয়েকজন এসে জানায়,তার মেয়ে সুমাইয়া পানিতে ডুবে গেছে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন তারা এই ঘটনাটি শুনতে পেয়েছেন।