শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি -বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি আল আমিন , সাধারণ সম্পাদক রাসেল সরকার

0
শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি -বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি আল আমিন , সাধারণ সম্পাদক রাসেল সরকার

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রাসেল সরকার নির্বাচিত হয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি লাইফ হাসান চৌধুরী, মির্জা হুমায়ুন ও আব্দুল কুদ্দুস , যুগ্ম সাধারণ সম্পাদক‌ জাকারিয়া মাহমুদ ও শফিকুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, দপ্তর ও পাঠাগার সম্পাদক আব্দুল হান্নান, অর্থ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন আলী, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিলন , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, সমাজসেবা সম্পাদক কিবরিয়া খান সজল, আইন সম্পাদক ইউনুস আলী।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে বিমল কুমার কুন্ডু, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির , আবুল কাশেম সাগর বসাক ও আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। শাহজাদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পরোক্ষভাবে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন। সভায় দ্বি-বার্ষিক রিপোর্ট পেশ ও আয়- ব্যয়ের হিসাব উপস্থাপন করেন , প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন।

সভার শুরুতে প্রেসক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আব্দুর রউফ, সাবেক সভাপতি মির্জা আব্দুল বাকী , সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল হাকিম শিমুল, এনামুল হক খোকন ও রাম বসাকের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের আজীবন সদস্য শফিকুজ্জামান শফি, সাবেক সভাপতি বিমল কুন্ডু ,আতিক সিদ্দিকী , আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম , হাসানুজ্জামান তুহিন প্রমুখ। প্রথম পর্বে সমাপনী বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি এম এ জাফর লিটন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ, দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের ৬০ জন সদস্যের মধ্যে ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন।