জয়নাল আবেদীন: রংপুর নগরির প্রতিটি পাড়া মহল্লায় ছেয়ে গেছে মাদক। মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুরের মাদকবিরোধী যুবসমাজ।
রোববার বিকেলে নগরীর লালবাগ রেলগেট বটতলায় লালবাগ যুব সমাজের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন রংপুরের মাদক স¤্রাট লিটন ইসলাম পপুলিশের সহযোগিতা নিয়ে মাদক ব্যবসা কওে যাচ্ছে। সেই সঙ্গে হাজার হাজার যুবসমাজকে ধ্বংসের দা¦রপ্রান্তে নিয়ে গেছে।
বক্তারা বলেন বিশেষ কওে, লালবাগ, খামার, কেডিসি রোডসহ সকল এলাকায় মাদকদিয়ে সয়লাভ হয়ে গেছে। এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। এলাকার মহিলা-পুরুষ ২০০ টাকার লোভে এই মাদক কারবারে জড়িয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা মাদক ব্যবসা করছে। তাদের এই কাজে সেল্টার দিচ্ছে লিটন ইসলাম। কিন্তু সে আইনের বাহিরে রয়েছে। তার বিরুদ্ধে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আমরা চাই তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। নচেৎ আমরা এলাকাবাসী নিজ হাতে বিচার করবো। এর দায় প্রশাসনকে নিতে হবে।
তারা আরো বলেন, আমরা আজ হতে এই এলাকা মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করলাম। মানববন্ধন ও বিক্ষোভ শেষে মাদকযুক্ত প্রতিটি বাসায় গিয়ে সাবধান করে দিয়ে আসা হয়। পরবর্তীতে আর সাবধান করা হবে না।
২২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু আহাম্মেদ সিদ্দিক পারভেজ সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম, তাজহাট থানা বিএনপির সমন্বয়ক মোকছেদ আলী সরদার, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদি হাসান মিলন, ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি, লালবাগ হাট কমিটির যুগ্ন সম্পাদক ও লালবাগ যুব সমাজের আহবায়ক শ্বেতফুল আলম গোলাপ প্রমূখ। এ সময় বৃহত্তর লালবাগ এলাকার কয়েকশত পুরুষ-মহিলা কর্মসূচিত অংশ নেন।

