আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন,শেখ হাসিনার সরকার ডেঙ্গু নিয়ন্ত্রনে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকলেও এব্যাপারে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সরকারী হাসপাতালে বিনা পয়সায় ও বেসরকারী হাসপাতাল ক্লিনিকে ৫’শ টাকায় রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ডেঙ্গুজ্বর মশা বাহিত একটি রোগ। এটি নিয়ন্ত্রনে এডিস মশার উৎসস্থল ধবংশ করতে হবে। এজন্য সমাজের সর্বস্তরের জনগনকে সম্পৃক্ত হতে হবে। সামাজিক দায়বদ্ধতায় যার যার অবস্থানে থেকে স্ব স্ব স্থান, ঘর-বাড়ি দোকান পাট অফিস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অযথা আতংকিত না হয়ে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বুধবার পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, পৌরমেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মানিক মিয়া রানা,আবুল কাশেম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ। এরপর এ্যাড টুকু
উপজেলার নাড়িয়াগদাই উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠান ও ক্ষেতুপাড়া ইউনিয়নে দুস্থদের মধ্যে চাউল বিতরণ উদ্বোধন করেন।

