ভূঞাপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

0
ভূঞাপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতার ভাইসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার কুঠিবয়ড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবের ছোট ভাই কুঠিবয়ড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে মো. শহীদুজ্জামান খান (৩৪), জামশেদ শেখের ছেলে সনজাব আলী (২৭) ও মো. সামুর ছেলে আজমত আলী (৩৬)। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, সোমবার রাতে উপজেলার কুঠিবয়ড়া ও গাড়াবাড়ী এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে এ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ ওই তিনজন কে আটক করা হয়। এ সময় জগৎপুরা গ্রামের মিজান নামে আরেকজন মাদক সেবনকারী পালিয়ে যায়। তিনি আরো বলেন, এরপর মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে ওই তিন জনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। সাংবাদিকদের জানান, যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।