ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলাপাড়ায় আগাম তরমুজ চারায় ক্ষতির আশঙ্কা

0
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলাপাড়ায় আগাম তরমুজ চারায় ক্ষতির আশঙ্কা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড়ের আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে আগাম তরমুজের চাষাবাদে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হয়েছে। এতে জমিতে পানি জমে হাজার হাজার তরমুজের চারা নষ্ট হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন আগাম তরমুজ চাষিরা। একই সঙ্গে কিছু সবজি খেতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে আমন ধানের খেতে এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃষ্টিতে পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘা”ছন্ন থাকায় উপকূলে কিছুটা শীতও অনুভূত হচ্ছে।

চরচান্দুপাড়া গ্রামের কৃষক ফেরদৌস তালুকদার এবার ২৪ বিঘা জমি এক মৌসুমের জন্য এক লাখ ২০ হাজার টাকায় বর্গা নিয়ে আগাম তরমুজ চাষ করছেন। চারা তৈরি, জমি চাষ ও শ্রমিকের মজুরিসহ এ পর্যন্ত তাঁর প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। জমিতে চারা রোপণের কাজ চলার মধ্যেই বৃষ্টিতে বিপাকে পড়েছেন তিনি। জমিতে পানি জমে কাদায় লেপটে গেছে হাজার হাজার চারা। রোপণ করা খেতেরও প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে।

ফেরদৌস তালুকদার বলেন, ‘গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচও বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।’ এর মধ্যে মৌসুমের শুরুতেই বৃষ্টির ধকল সামলাতে হচ্ছে তাঁদের।

একই গ্রামের তরমুজচাষি কামাল হাওলাদার, বা”চু খলিফা, মো. কলিফ, তুহিন তালুকদার ও সিপন মোল্লাও একই পরিন’তিতে পড়েছেন। বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। পলিথিন দিয়ে ঢেকে চারা রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, বৃষ্টি থামার পর রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যেতে পারে।

লতাচাপলী গ্রামের কৃষক মহিন জানান, জমিতে পানি জমে তরমুজের চারা নষ্ট হয়েছে। রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যাবে।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, বৃষ্টিতে আমন ধানের খেতের কোনো ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঘূর্ণিঝড় প্র¯‘ত কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।